ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির নবনির্বাচিত কমিটিকে এবি পার্টির সংবর্ধনা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৮৫ পঠিত

তানভীর হোসেন, নলছিটি প্রতিনিধি: ২৫ মে ২০২৬: এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শেখ জামাল হোসেনের পক্ষ থেকে রিপোর্টার্স ক্লাব বালকাঠির নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার সকালে বালকাঠি রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জামাল হোসেন। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডে সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবি পার্টির নেতারা। বক্তারা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাদারিত্ব বজায় রাখতে রিপোর্টার্স ক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংবর্ধিত নবনির্বাচিত কমিটির সদস্যরা ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, তারা সাংবাদিকতার মান উন্নয়ন এবং এলাকার সঠিক তথ্য তুলে ধরতে কাজ করে যাবেন।
অনুষ্ঠানটি আয়োজন করেন এবি পার্টি, বালকাঠি জেলা শাখা।

ট্যাগ :

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু মোকাবিলায় গুরুত্বপূর্ণ আলোচনা সভা

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির নবনির্বাচিত কমিটিকে এবি পার্টির সংবর্ধনা

আপডেট টাইম : ০৩:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬