ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নবগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১৬ পঠিত

মোঃ তানভীর হোসেন, নিজস্ব প্রতিনিধি :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়নে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জিবা আমিনা আল গাজী শনিবার (৩০ মে) নিজ বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
মাহফিলে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, স্বাধীনতা-উত্তর বাংলাদেশ পুনর্গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য ভূমিকার কথা স্মরণ করেন। তাঁর আদর্শকে ধারণ করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ :

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু মোকাবিলায় গুরুত্বপূর্ণ আলোচনা সভা

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নবগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট টাইম : ০৭:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬