ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা, স্বামীর নির্যাতনের অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৬৩ পঠিত

আল ফয়সাল, বিশেষ প্রতিনিধ : বরিশালের আগৈলঝাড়া উপজেলার মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও গৈলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শিলা ইসলাম (৩৫) আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
দুই কন্যা সন্তানের জননী শিলা ইসলাম গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য ছিলেন। তার স্বামী সেরাল গ্রামের শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। শিলা ইসলাম ছিলেন তার দ্বিতীয় স্ত্রী।
মৃতের বাবা আব্দুস সালাম হাওলাদার জানান, স্বামী মারুফ সেরনিয়াবাত প্রায়ই শিলাকে মারধর করতেন। শুক্রবার বিকেল তিনটার দিকে সেরাল গ্রামের ভাড়া বাসায় মারুফ তাকে নির্যাতন করেন। নির্যাতন সহ্য করতে না পেরে শিলা বাসার দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন।
প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। রাতে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা, স্বামীর নির্যাতনের অভিযোগ

আপডেট টাইম : ১০:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬