ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৪০ পঠিত

ঝালকাঠিপ্রতিনিধি:
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন আবারও মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন। রবিবার (২৬ জুলাই) বিকেলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি ঝালকাঠি পৌরসভার কালীবাড়ি রোডে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে যাওয়া সংকর স্টোরের ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। একই সঙ্গে শারীরিক অসুস্থতার কারণে ঝালকাঠি পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক সরদারসহ আরও চারজনকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার।
দীর্ঘদিন ধরে শিক্ষা, কর্মসংস্থান ও মানবিক সহায়তামূলক কাজে সক্রিয় থাকার কারণে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ইতোমধ্যে জেলার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসুস্থ ব্যক্তি, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক নেতৃত্বের উদাহরণ তৈরি করেছেন বলে স্থানীয় সচেতন মহল মন্তব্য করেছেন।
সহায়তা গ্রহণকারীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দুর্দিনে এ ধরনের সহযোগিতা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস যোগায়। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, “জেলা পরিষদ সবসময় জেলার অসহায়, দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এসব কার্যক্রম পরিচালনা করছি। এর আগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি, কর্মহীন মানুষের কর্মসংস্থান ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তাসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। আগামী দিনেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”
তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক, সহমর্মী ও কল্যাণমুখী ঝালকাঠি জেলা গড়ে তোলা সম্ভব হবে।”
জেলা পরিষদের এ ধরনের ধারাবাহিক মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সমাজসেবামূলক কাজে জেলা পরিষদের সক্রিয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন

আপডেট টাইম : ০৭:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬