ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমন্বয়হীনতায় ঝালকাঠিতে ৭ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন স্থগিত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৬৮ পঠিত

নিউজ ডেস্কঃ
ঝালকাঠি জেলা পরিষদের অধীনে প্রায় ৭ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার চার শতাধিক উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশ দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জেলার চার উপজেলার অবকাঠামো ও উন্নয়নমূলক কাজের জন্য জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসাইন প্রকল্প তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠান। কিন্তু ঝালকাঠির দুই সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টো অভিযোগ করেন, প্রকল্প প্রণয়নের আগে আইন অনুযায়ী তাঁদের সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। এ বিষয়ে তাঁরা মন্ত্রণালয়ে যৌথভাবে লিখিত অভিযোগও দাখিল করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় প্রশাসককে চিঠি দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা ও সমন্বয় করার নির্দেশ দেয়। চিঠি পৌঁছানোর পরও এখনো কোনো আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, জেলা পরিষদ আইনে উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শের বিধান রয়েছে। সেই বিধান না মানার কারণে বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর করা হয়েছে।
অন্য সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রস্তাব জেলা পরিষদে জমা দেওয়া হলেও চূড়ান্ত তালিকায় সেগুলো অন্তর্ভুক্ত হয়নি। তিনি অভিযোগ করেন, প্রশাসক নিজস্ব সিদ্ধান্তে তালিকা তৈরি করেছেন।
জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসাইন অভিযোগ অস্বীকার করে বলেন, সংসদ সদস্যদের পাঠানো কিছু প্রকল্প তালিকায় রাখা হয়েছে। তবে নলছিটি পৌরসভাকেন্দ্রিক দুটি প্রকল্প জেলা পরিষদের এখতিয়ারের বাইরে থাকায় সেগুলো গ্রহণ করা যায়নি। তিনি আরও জানান, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করেই প্রকল্প তালিকা প্রস্তুত করা হয়েছে। অনুমোদন আরও বিলম্বিত হলে জেলার উন্নয়ন কার্যক্রম ব্যাহত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং প্রশাসকের সমর্থক ও দুই সংসদ সদস্যের অনুসারীদের মধ্যে মতবিরোধও প্রকাশ পেয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত সমন্বয় না হলে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও পিছিয়ে যেতে পারে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

সমন্বয়হীনতায় ঝালকাঠিতে ৭ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন স্থগিত

আপডেট টাইম : ০৩:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬