ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রদের নিয়ে ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মতবিনিময় সভা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৫:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২৫ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি, ০৬ আগস্ট ২০২৬
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ঝালকাঠি এনএস কামিল মাদরাসা কর্তৃপক্ষের আয়োজনে ‘ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা, সামাজিক সম্প্রীতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসা চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। মাদরাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান নেছারাবাদীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়জিদ ইবনে আকবর এবং জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আযিযুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোসাদ্দেক হোসেন ও এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ গাজী শহিদুল ইসলাম।
প্রধান অতিথি ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ছাত্রসমাজকে মাদকমুক্ত রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আরও বেশি সময় দিতে হবে। সরকারের পক্ষ থেকে স্কুল, কলেজ ও মাদরাসার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রদের নিয়ে ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৫:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬