নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটি পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ অক্টোবর ২০২৬ খ্রি. (শনিবার) নলছিটি পৌর যুবদলের ব্যবস্থাপনায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ সুরক্ষায় পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেন যুবদলের নেতাকর্মীরা।
নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব তৌহিদ আলম মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি জনাব এডভোকটে আনিসুর রহমান খান হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জনাব গোলাম মোস্তফা ছালু।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আনিসুর রহমান খান হেলাল বলেন, “যুবদল সবসময়ই দেশের যেকোনো সংকটকালীন সময়ে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার শপথ নিচ্ছি।”
অনুষ্ঠানে নলছিটি পৌর যুবদল, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মানবিক ও সামাজিক উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
সর্বশেষ :
নলছিটিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৭:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- ২০ পঠিত
ট্যাগ :









