ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির নলছিটিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৮ পঠিত

নলছিটি প্রতিনিধিঃ
আজ ২৯ অক্টোবর ঝালকাঠির নলছিটিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মাদক নির্মূল, অবৈধ বালু উত্তোলন ও অপ-সাংবাদিকতা প্রতিরোধসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং জননিরাপত্তা জোরদার করার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব প্রতীক কুমার কুণ্ডু।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার মাদক ব্যবসা, বিশেষ করে ‘ইয়াবা’ নামক মারাত্মক মাদক রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নদী থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং জাটকা ও মা ইলিশ রক্ষায় মৎস্য অভিযান সঠিকভাবে পরিচালনার ওপর জোর দেন। এ ছাড়া এলাকায় সুস্থ ধারার সাংবাদিকতা বজায় রাখতে অপ-সাংবাদিকতা প্রতিরোধ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে সেবা নিশ্চিত করতে ইউনিয়ন প্রশাসকদের সঠিক দিক-নির্দেশনা প্রদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সামাজিক অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। একই সাথে উপজেলার সার্বিক উন্নয়নে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদা না দেওয়ায় বাস কাউন্টারে হামলা: নলছিটিতে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

ঝালকাঠির নলছিটিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬