নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি থানা পুলিশ গোচড়া বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ৪৫০ মিলি লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে তিনজনকে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আজ ২১ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ০৪:৩০ ঘটিকায় নলছিটি থানাধীন সিদ্ধকাঠি ইউনিয়নের গোচড়া বাজারস্থ দেলোয়ার মল্লিক এর দোকানের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই (নিঃ) মোঃ আকতার হোসেন (বিপি-৭৯৯৯০৮৬৪৮৩) সংগীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় নিয়মিত চেকপোস্ট ডিউটি করছিলেন। সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এই দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
আটককৃত ও আইনের সাথে সংঘাতে জড়িত ব্যক্তিরা হলেন:
১। বাপন সাহা (১৭), পিতা-কেশব সাহা, মাতা-বিথী সাহা, সাং-মজকুনী (৪নং ওয়ার্ড, সুবিদপুর ইউপি)।
২। মেহেদী হাসান (২০), পিতা-আনোয়ার জোমাদ্দার, মাতা-সাবিনা ইয়াসমিন, সাং-মুজকুনী।
৩। মোঃ জাহাঙ্গীর মৃধা (৩৮), পিতা-মৃত দুলু মৃধা, মাতা-মৃত পানজুবা বেগম, সাং-ভেরনবাড়িয়া।
৪। জয়ন্ত দাস (১৭), পিতা-বিপ্লব কুমার দাস, মাতা-জোছনা রানী দাস, সাং-মজকুনী (৪নং ওয়ার্ড, সুবিদপুর ইউপি, নলছিটি)।
৫। চয়ন দেউরী (১৭), পিতা-গৌতম চন্দ্র দেউরী, মাতা-নমিতা, সাং-শ্যামপুর (থানা-বাকেরগঞ্জ, বরিশাল)।
এই ঘটনার প্রেক্ষিতে উদ্ধারকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক)/৩৬(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ১৯ (তারিখ: ২১ অক্টোবর, ২০২৬) এবং জি আর নং- ২১৭ (তারিখ: ২১ অক্টোবর, ২০২৬)।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। আসামিদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
সর্বশেষ :
নলছিটিতে ৪৫০ মিলি চোলাই মদসহ ৫ জন আটক: ৩ জনই আইনের সাথে সংঘাতে জড়িত
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৪:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- ৪২ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















