নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে ১২ অক্টোবর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ অক্টোবর থেকে একযোগে সারা দেশে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের জন্য পরিবারভিত্তিক আর্থসামাজিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। সরকারের প্রশিক্ষিত ও সুনির্দিষ্ট পরিচয়পত্রধারী কর্মীরা ডিজিটাল ট্যাবের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহ করবেন। প্রান্তিক ও প্রকৃত অসচ্ছল পরিবারগুলো যাতে সঠিক মূল্যায়নের মাধ্যমে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত হতে পারে, তা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা আহ্বান করা হয়। সম্মেলনে মাঠপর্যায়ে তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অতিরঞ্জন বা তথ্য গোপন না করার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়। একই সাথে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্তির নামে কোনো প্রকার আর্থিক লেনদেন বা প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সর্বসাধারণকে সতর্ক করা হয়েছে।
উক্ত প্রেস কনফারেন্সে নলছিটি উপজেলার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ :
নলছিটিতে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- ৬৮ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















