ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে বরিশালে দুই গণমাধ্যমকর্মীর ওপর হামলা, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৬১ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল নগরীর চৌমাথা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। স্থানীয় কথিত বিএনপি নেতা বাবুল মুহুরীর (মোহরী) নেতৃত্বে একদল ব্যক্তি এই হামলা চালায় বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। হামলায় শিকার সাংবাদিকরা হলেন— দৈনিক মুখপত্রের বার্তা সম্পাদক আসাদুজ্জামান মুরাদ এবং যুগ্ম বার্তা সম্পাদক সাইফুল অপূর্ব আজকের ক্রাইম টাইমস।
জানা গেছে, ঘটনার সময় ওই এলাকায় একটি সংঘর্ষের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিকরা। এ সময় বাবুল মুহুরী, সানি, দিপু, জুয়েলসহ ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ঘিরে ধরে। হামলাকারীরা সাংবাদিকদের ‘ভুয়া সাংবাদিক’ ও ‘আওয়ামী লীগের লোক’ বলে স্লোগান দিয়ে একটি মব বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। এরপর তাদের ওপর চড়াও হয়ে মারধর ও ব্যবহৃত মাইক্রোফোন বা বুম ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাতে ধারণকৃত সংঘর্ষের ভিডিওসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ডকুমেন্ট জোরপূর্বক মুছে (ডিলিট) ফেলা হয়।
অভিযোগ রয়েছে, প্রধান অভিযুক্ত বাবুল মুহুরী নিজেকে বিএনপির মহানগর কমিটির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে থাকেন। ঘটনার সময় হামলাকারীরা নিজেদের ছাত্রদল ও যুবদলের কর্মী হিসেবেও দাবি করেন। তবে তার এই অপকর্ম ও বিএনপির দলীয় সংশ্লিষ্টতার বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটিসহ বিভিন্ন সামাজিক ও গণমাধ্যম সংগঠন। সাংবাদিক নেতারা এক বিবৃতিতে বলেন, কোনো সাংবাদিকের পরিচয় বা সংবাদ নিয়ে আপত্তি থাকলে তা নিরসনের আইনি ও প্রাতিষ্ঠানিক পথ রয়েছে। কিন্তু পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে মব সৃষ্টি করে হামলা করা, মোবাইল ছিনিয়ে নেওয়া বা তথ্য-প্রমাণ মুছে ফেলা সরাসরি গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকারের ওপর নগ্ন আঘাত।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, এই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে এবং পরবর্তীতে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে আজকালের কণ্ঠ। সাংবাদিক সমাজ এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধা মাকে লাথি ও বাবার ওপর বর্বরোচিত হামলার অভিযোগ

ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে বরিশালে দুই গণমাধ্যমকর্মীর ওপর হামলা, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ

আপডেট টাইম : ০২:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬