নিজস্ব প্রতিবেদক, নলছিটি:
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাজিব সিকদার (বাবার নাম মৃতঃ আমির আলী সিকদার) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১.৩০ মিনিটে নলছিটি থানা পুলিশের একটি বিশেষ দল দপদপিয়া ইউনিয়নের বকুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারি রাজিব সিকদারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে মোট ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত রাজিব সিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার এই মাদক কারবারের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছিল। তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটকের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তৌহিদুজ্জামান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সর্বশেষ :
নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাজিব সিকদার আটক
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৫:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- ৯৬ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















