নলছিটি প্রতিনিধ :
ঝালকাঠির নলছিটিতে মাদক, কিশোর গ্যাং, নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ এবং অনলাইন নিরাপত্তা নিয়ে প্রশাসন ও তরুণদের মধ্যে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এর আয়োজন করে যুব সংগঠন ‘তারুণ্যের নলছিটি’।
সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে সংলাপে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, মাধ্যমিক কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন এবং নলছিটি থানার সেকেন্ড অফিসার সুফল সরকারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। যৌথ বাস্তবায়নে ছিল জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অর্থায়নে ছিল নেদারল্যান্ডস দূতাবাস।
সংলাপে বক্তারা সামাজিক কুসংস্কার দূর করা, নারীদের অধিকার প্রতিষ্ঠা ও মাদক-কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। আলোচনা শেষে একটি যৌথ কর্মপরিকল্পনা তৈরি করা হয়। তরুণদের নেতৃত্ব বিকাশ ও স্থানীয় সিদ্ধান্ত গ্রহণকারীদের সাথে সরাসরি আলোচনার সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
সর্বশেষ :
নলছিটিতে সামাজিক সমস্যা মোকাবিলায় প্রশাসন ও তারুণ্যের সংলাপ
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৩:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- ৩৭ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















