নিজস্ব প্রতিবেদক, নলছিটি:
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ অক্টোবর (সোমবার) সকাল ১০:০০ টায় নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব প্রতীক কুমার কুন্ডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নাছরীন আক্তার।
অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুদের অধিকার রক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কন্যাশিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ :
নলছিটিতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন: র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- ৮৭ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ










