ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নলছিটি উপজেলা প্রশাসন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:৫৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২৭ পঠিত

নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবার। নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য মিজ্ ইসরাত Sultana ইলেন ভুট্টো।
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব প্রতীক কুমার কুন্ডু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জনাব মো. কামরুজ্জামান রেজা, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সভাপতি, উপজেলা শিক্ষক সমিতি মোঃ নাজমুল হায়দার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে কৃতি শিক্ষার্থী মো. শাফিন আহমেদ এবং গীতা পাঠ করে আদ্রিয়া দাস মৌমি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো. আব্দুর রহমান জামি ও কে এম মুনতাকিম হোসেন তামিম। তারা তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।
শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নলছিটি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক রিয়াজ মোর্শেদ এবং প্রধান শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি জনাব একরামুল হক। তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে শিক্ষকদের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের এই মেধাবী শিশুরাই আগামী দিনে দেশ ও জাতির হাল ধরবে।” বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জনাব শেখ মো. কামরুজ্জামান শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে নলছিটি ইউএনও প্রতীক কুমার কুন্ডু বলেন, “উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে স্থানীয় প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। মেধাবী এই শিক্ষার্থীদের সঠিক উপায়ে পরিচর্যা করতে হবে যেন তারা ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। মেধা বিকাশের এই ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠান শেষে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৩৯টি বিদ্যালয়ের মোট ১০৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর প্রত্যেককে ক্রেষ্ট এবং ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তির এই বড় আয়োজনে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে এই বিশেষ সম্মাননা ও পুরস্কারের স্মারক তুলে দেওয়া হয়।

ট্যাগ :

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নলছিটি উপজেলা প্রশাসন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নলছিটি উপজেলা প্রশাসন

আপডেট টাইম : ০২:৫৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬