ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২৭ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক নাগরিক সংলাপ বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মমিন উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না। বক্তারা পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে এর সম্ভাবনাময় সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

আপডেট টাইম : ১০:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬