ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বেতন-ফি আদায়ে চুক্তি স্বাক্ষর

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ১৯ পঠিত

নলছিটি প্রতিনিধি, ৩ আগস্ট (সোমবার):
সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, ফি ও অন্যান্য চার্জ আদায়ের লক্ষ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে সোনালী ব্যাংক পিএলসি নলছিটি শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়। সোনালী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জনাব মোঃ সেলিম হায়দার, ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, বরিশাল ইস্ট।
শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন সরকারি নলছিটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম এবং নলছিটি বালিকা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব মোঃ জলিলুর রহমান আকন্দ। এ সময় নলছিটি শাখার ব্যবস্থাপক মোঃ রেজাউল করিমসহ নলছিটি বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই অনলাইনে বেতন ও ফি পরিশোধ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বেতন-ফি আদায়ে চুক্তি স্বাক্ষর

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বেতন-ফি আদায়ে চুক্তি স্বাক্ষর

আপডেট টাইম : ০৪:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬