ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:১৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১৭৭ পঠিত

ঝালকাঠি জেলা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত ৮টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতি, আত্মত্যাগ ও এর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ঝালকাঠি শাখার সভাপতি আল-আমিন তালুকদার, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুয়াবিয়া মাকনুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি মো. ফরিদুল হক, ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়ার মাহফুজ জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি পৌর শাখার আমির ডা. মো. হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নূর হোসেন, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেএম জুয়েল, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী আহসান এবং গণঅধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহমুদুল ইসলাম সাগর।
এছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই আন্দোলনের চেতনা পৌঁছে দেওয়া এবং শহীদদের আত্মত্যাগ স্মরণে রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
আয়োজকদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জনসচেতনতা তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

ট্যাগ :

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নলছিটি উপজেলা প্রশাসন

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট টাইম : ১০:১৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬