নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে তহশিলদারসহ অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া।
সোমবার (৩ আগস্ট) সকালে দুই ইউনিয়নের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। সেখানে উপস্থিত সেবাপ্রত্যাশীরা তার কাছে নানা অভিযোগ তুলে ধরেন। এ সময় কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।
জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া জানান, সকাল থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা ভূমি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কাশিমপুর ভূমি অফিসে অভিযান চালানো হয়। সেখানে উপস্থিত জনগণের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনা হয়। পাশাপাশি অফিসের সব কার্যক্রম পর্যালোচনা করে অভিযোগের প্রমাণ পাওয়ায় ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একযোগে বরখাস্তের খবর সঠিক নয় বলে জানিয়েছে জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় বিষয়টি স্পষ্ট করেছে প্রশাসন।
সর্বশেষ :
কাশিমপুর ভূমি অফিসে অভিযান, তহশিলদারসহ সবাই সাময়িক বরখাস্ত
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৫:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- ২০ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ















