নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আজ বুধবার এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব প্রতীক কুমার কুণ্ডু। উপজেলা প্রশাসন, নলছিটি, ঝালকাঠির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এই সভায় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, সেই সময়ের ঘটনাপ্রবাহ এবং গণতান্ত্রিক আন্দোলনের শিক্ষা নিয়ে আলোচনা হয়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরতে এ ধরনের আলোচনা সভার আয়োজন করা হয়।
সর্বশেষ :
নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- ৩৪ পঠিত
Signature: 8gwugMuvCN/93cFFDjj3WR77ms9YfXgW7H7F0OkJ8+QUp8eeX0Bx1sq36MlbvOcmDOwjdN5kgeVYh8S7Mk/Ja0N9fGLgBhFA4kA2Znnp7KGv+U3hq9L0WnF//+RpwY5hBtaGromJk2j4hVI2BbUAgHayBdpM7Ry/91gCjJ+Rqwy4/Yd0KukQ5hC89nuLXvtMIf0zwu5hb/OgPWDUg2XyajeDTkXNwzbFsOZ/4rzxzkMsHHgQwYjr433C+YLiv+jxl0cfjHhb/GV8fCVXhNtbWVMY2/PE+t4RTcBOHqe0xa883nsOlwf7FXp5jRnTQUjuYhyI7y3wT3HZZL7LhgBUap8xq3pLlTbbLMO37nOrFRELm3eE8ZQhv6yBivDBynarcIjKKmk6sRUCn2ko1vlOMlkOiwwD/zkWQoo9AsF4HKklk4IjsiwXre2u18Ywt1tiXxE5GPl65J395jCFl++uC2Lw3cJ9tSoMttHgaoKDCz8RKEh+R9/J5/77zZVPFak435g94B6jzgtZub/YCZ9agAeX8nEk6YE6ZXD3ub9iL7nmlvKY1gT6UO2BlEYhjJku8vC+/5GCmWzwY9UhvQepRVo2gxLiFEV+a1F7w2bwmyh1V+tyzPAKIHft6CY2xlGcwhHo65Ned4FmoGUzpr30V9uZQgXt5wqf+G5zYH5YU7424/SI2loOtKrz9iz+zPUc2T+RfWxNSP0RVd2emM5PAu8GZxUWBP2kKWIRVxiVdVMQZX/IEjxlh7p5QOBuviOiRQe4qCEEfrCCZ9jBprc8Bvv4OZbvoC+7BYRvPAnRq8KEinE3xO/827LBE5n9W87EiMOCXYWfu1FPwptYOiqgDhifmiM8QXKDfYgNtK5Z7KUimCxl8p44UEQAtudCRcWEDr7ZKcYmrxD3yxSftgyiKvldk2Lws2YICrrFg+N+SvDyIwqaTE6Ln6hyTjd0GvksDI6B4j3Fygy1iki/CL2T5sUeUoJDXNCDrnDY+DqNoaQ=
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ








