বিশেষ প্রতিনিধি ২ জুন ২০২৬: আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রশিক্ষণ এবং জাতীয় গাইডলাইন বিষয়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জিয়া হায়দার। তাঁর সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা এবং সমৃদ্ধ কারিগরি জ্ঞান (Technical Expertise) সভায় উপস্থিত সকলের সাথে শেয়ার করেন তিনি।
সভায় দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং গাইডলাইনের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জিয়া হায়দার তাঁর সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন, যা দেশব্যাপী ডেঙ্গু মোকাবিলা কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সভায় অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে, সরকারি-বেসরকারি সকল স্তরের সম্মিলিত প্রচেষ্টা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুসহ সকল ভেক্টরবাহিত রোগ নিয়ন্ত্রণ সম্ভব।
একটি নিরাপদ, রোগমুক্ত ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সর্বশেষ :
স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু মোকাবিলায় গুরুত্বপূর্ণ আলোচনা সভা
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৬:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- ১৫ পঠিত
ট্যাগ :









