নলছিটি প্রতিনিধি-
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এ ঘটনায় স্থানীয় এক বাসিন্দা লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা প্রশাসকের কাছে। অভিযোগকারী নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলাম মঙ্গলবার (১০ মার্চ) এ অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নলছিটি পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানের মাটি ভরাটের জন্য টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার কাজ বরাদ্দ হয়। কিন্তু প্রকল্প বাস্তবায়নের সময় পিআইও আওলাদ হোসেন অতিরিক্ত খরচের নামে মোট ৯ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী অলিউল ইসলাম বলেন, প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং বিভিন্ন চাপের মুখে তারা বাধ্য হয়ে এই টাকা দিতে হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ধর্মীয় ও উন্নয়নমূলক এমন সরকারি কাজে কর্মকর্তার এ ধরনের আচরণ অত্যন্ত অনৈতিক এবং সরকারি সেবার পরিপন্থী।
এ বিষয়ে পিআইও আওলাদ হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন এবং পরবর্তীতে কোনো মন্তব্য করেননি।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিডি এলজি-কে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে অবহিত করা হবে এবং বিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে— ধর্মীয় স্থানের উন্নয়ন প্রকল্পে এমন অনিয়ম কীভাবে সম্ভব হলো? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সর্বশেষ :
নলছিটি পৌর কবরস্থানে মাটি ভরাট প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে পিআইও আওলাদ হোসেনের বিরুদ্ধে।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০১:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- ৪২ পঠিত
ট্যাগ :










