আন্তর্জাতিক ডেস্ক :
কলম্বিয়ার বামপন্থী জোট হিস্টোরিক প্যাক্টের প্রার্থী হিসেবে সাবেক সাংবাদিক ও প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা আলেহান্দ্রা ওমানা অর্টিজ (৩৩) সিনেটর নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানী বোগোতায় তিনি শপথ নেন।
নোর্তে দে সান্তান্দের অঞ্চল থেকে মার্চে নির্বাচিত অর্টিজ প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের সামাজিক নিরাপত্তা ও শোষণমুক্ত কাজের পরিবেশ নিশ্চিত করতে আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সামাজিক কুসংস্কারের কারণে এই খাতের নারীরা রাষ্ট্রীয় সুরক্ষা থেকে বঞ্চিত।
সমালোচনার জবাবে তিনি ইতালির সাবেক পর্নো তারকা ও আইনপ্রণেতা ইলোনা স্টালারের উদাহরণ দিয়ে বলেন, পেশার কারণে কেউ জনপ্রতিনিধি হতে পারবেন না—এমন ধারণা ভুল। তাঁর অভিজ্ঞতা বৈষম্য ও সাধারণ মানুষের অর্থনীতি বুঝতে সাহায্য করেছে বলেও দাবি করেন তিনি।
প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের অধিকার ছাড়াও মানসিক স্বাস্থ্যসেবা ও যৌন নির্যাতন প্রতিরোধে কাজ করবেন বলে জানিয়েছেন অর্টিজ। হিস্টোরিক প্যাক্ট বর্তমানে সিনেটে ২৫ আসন নিয়ে সবচেয়ে বড় শক্তি।
সর্বশেষ :
রাজনীতিতে জয়ী হলেন সাংবাদিক থেকে সাবেক পর্নো তারকা
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:২২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- ২৬ পঠিত
ট্যাগ :















