ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজবাগ মডেল সোসাইটি গঠন: মাদক-চুরি-ইভটিজিং রোধে নতুন উদ্যোগ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০১:০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫৩ পঠিত

মোহাম্মদ মোহসীন, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার ৪ নং ওয়ার্ডে এলাকাভিত্তিক ‘সবুজবাগ মডেল সোসাইটি’ গঠিত হয়েছে। মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধসহ সামাজিক আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার রাত ৯টায় সবুজবাগ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আনন্দঘন পরিবেশে উপদেষ্টা ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি পরবর্তী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।
স্থানীয় বাসিন্দারা জানান, “এ ধরনের মহৎ উদ্দেশ্যে একত্রিত হতে পেরে আমরা অনেক খুশি। আমাদের লক্ষ্য থাকবে সবুজবাগের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা, মাদকমুক্ত সমাজ গড়া, চুরি রোধ, ইভটিজিং প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সামাজিকভাবে আদর্শ সমাজ গঠনে সম্মিলিত ভূমিকা পালন করা।”
সোসাইটির এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সবাই আশা করছেন, সবুজবাগ মডেল সোসাইটির মাধ্যমে এলাকায় শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির নলছিটিতে ৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সবুজবাগ মডেল সোসাইটি গঠন: মাদক-চুরি-ইভটিজিং রোধে নতুন উদ্যোগ

আপডেট টাইম : ০১:০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬