ঝালকাঠি, ৫ সেপ্টেম্বর ২০২৬: রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সদস্যরা উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে চলমান অপপ্রচার ও সাইবার বুলিংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
৪ সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ব্যক্তিস্বার্থ ও পূর্বশত্রুতার জেরে কতিপয় ব্যক্তি তার কথোপকথনের কল রেকর্ড ‘সুপার এডিটিং’ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
রিপোর্টার্স ক্লাব জানায়, রিয়াজুল ইসলাম বাচ্চু একজন সজ্জন, সৎ ও উচ্চশিক্ষিত ব্যক্তি। যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানানো হয়েছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সর্বশেষ :
রিয়াজুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের তীব্র প্রতিবাদ
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:১৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- ২০ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ









