নলছিটি প্রতিনিধি:
নলছিটি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সবুজবাগ মডেল সোসাইটি’র বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রতীক কুমার কুন্ড-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।আজ ১৪ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৫:৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সবুজবাগ মডেল সোসাইটির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য বাসিন্দারা উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে বাসিন্দারা এলাকার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও দাবি ইউএনও’র কাছে তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— এলাকায় মাদক ও ইভটিজিং প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং এলাকার টেকসই উন্নয়ন।বাসিন্দাদের কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার প্রতীক কুমার কুন্ড সমস্যাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন এবং দ্রুত তা বাস্তবায়নের আশ্বাস দেন।এ সময় তিনি সোসাইটির নেতৃবৃন্দকে সাধুবাদ জানিয়ে বলেন, “সবুজবাগ মডেল সোসাইটির এই উদ্যোগ শুধু নামেই থাকবে না, কাজেও প্রতিফলিত হবে। এই সংগঠনটি একটি আদর্শ সমাজ গঠনে অনন্য উদাহরণ হিসেবে পরিচিতি পাবে বলে আমি বিশ্বাস করি।”তিনি এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং বাসিন্দাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সর্বশেষ :
নলছিটিতে ইউএনও’র সাথে সবুজবাগ মডেল সোসাইটির বাসিন্দাদের সৌজন্য সাক্ষাৎ, আইন-শৃঙ্খলা ও উন্নয়নের আশ্বাস
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- ১০৬ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ














