নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে ৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুম হাওলাদার ওরফে সঞ্জাল (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে নলছিটি থানাধীন কুলকাঠি ইউনিয়নের তৌকাঠী বাজারের হিরণ মোল্লার চা দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাসুম হাওলাদার ওরফে সঞ্জাল উপজেলার হয়বৎপুর গ্রামের মোঃ হারুন হাওলাদার (বাবুর্চি)-এর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি চৌকস দল তৌকাঠী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় হিরণ মোল্লার চা দোকানের পাশে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে সঞ্জালকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।নলছিটি থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
সর্বশেষ :
নলছিটিতে ৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সঞ্জাল গ্রেফতার
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৮:১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- ৭০ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ













