নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:ঝালকাঠির নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ (পাঁচ) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ মাহফুজ হাওলাদার (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে।গতকাল ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ২৩:৩০ ঘটিকায় নলছিটি থানাধীন কুশংগল ইউনিয়নের সরমহল এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মাহফুজ হাওলাদার ওই গ্রামের মোহাম্মদ রেশমত হাওলাদার ও সেমালা বেগমের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই (নিঃ) সুফল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ সরমহল গ্রামের মোহাম্মদ মাহাফুজ হাওলাদারের বাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মাহফুজকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।নলছিটি থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
সর্বশেষ :
ঝালকাঠির নলছিটিতে ৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:২৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ২৮ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ















