নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ০৫ (পাঁচ) পিস ইয়াবাসহ মোঃ সুমন সরদার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে নলছিটি পৌরসভার ৪নং ওয়ার্ডের ফেরীঘাট মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সুমন সরদার নলছিটি ফেরীঘাট এলাকার মোঃ শহিদ সরদার ও হেপী বেগমের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ রায়হান আহম্মেদ সোহেল সংগীয় অফিসার ও ফোর্সসহ নলছিটি পৌরসভার ৪নং ওয়ার্ডের ফেরীঘাট মসজিদ রোডস্থ মোঃ নুরে আলমের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তায় একটি অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সুমন সরদারকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।নলছিটি থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ :
নলছিটিতে ৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:৩৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ২৫ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ














