নলছিটি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মো. মনির হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নলছিটি থানাধীন মাটিভাংগা তালুকদার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মনির হোসেন ঝালকাঠির রাজাপুর থানার রাজাপুর বাইপাস এলাকার তানজের আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, জেলাজুড়ে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে নলছিটি থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাটিভাংগা তালুকদার বাজারে অভিযান চালায়। অভিযানে এসআই মিজান, এএসআই জসিম এবং এএসআই সজলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মনির হোসেনকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।নলছিটি থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে পুলিশি তৎপরতা ও এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সর্বশেষ :
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:১৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- ৭১ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ














