নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার সূর্যপাশা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফরহাদ হোসেনের বসতঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু। তিনি সম্প্রতি চেরাগ আলী মাস্টারের বাড়ি এলাকায় আগুনে পুড়ে যাওয়া ঘরটি ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে ক্ষয়ক্ষতির বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করার কথা জানান তিনি।
এ সময় তাঁর সঙ্গে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুজন খানসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্দশা লাঘবে প্রশাসন ও স্থানীয় বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
সর্বশেষ :
নলছিটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ইউএনও
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:২৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- ৩৬ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ













