ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে পানি নিষ্কাশনের অভাবে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় প্রধান সংযোগ সড়ক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭১ পঠিত

নলছিটি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার নলছিটি সরকারি মার্চেন্টস বিদ্যালয়ের সংযোগ সড়কে দীর্ঘ সাত বছর ধরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে অল্প বৃষ্টিতেই সড়কটি তলিয়ে যায় এবং যাতায়াত ব্যাহত হয়।
এই সড়কটি নলছিটি গার্লস স্কুল, হাইস্কুল, জামে মসজিদ ও হাসপাতালের প্রধান সংযোগ পথ। প্রতিদিন প্রায় এক হাজার মানুষের যাতায়াতে ব্যবহৃত হয় এটি। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান করতে পারেনি।
নলছিটি পৌর প্রশাসক প্রতিক কুমার কুণ্ডু জানান, “এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে এর সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের কাজ শিগগিরই সম্পন্ন করা হবে।”
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির মেরামত ও স্থায়ী নিষ্কাশন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন, যাতে বৃষ্টির সময় যাতায়াত নির্বিঘ্ন থাকে।

ট্যাগ :

নলছিটিতে ইয়াবাসহ এক যুবক আটক

নলছিটিতে পানি নিষ্কাশনের অভাবে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় প্রধান সংযোগ সড়ক

আপডেট টাইম : ০৯:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬