নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি থানায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতুলকাঠি ইউনিয়নের পাওতা সাকিনস্থ বিজ্ঞ বিচারপতি জনাব মোঃ বজলুর রহমান দুলাল সাহেবের জামে মসজিদ সংলগ্ন ব্রিজের ঢালে রাস্তার ওপর থেকে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে এসআই (নিঃ) মাহফুজুর রহমান (বিপি-৮৯১৭২০৪২৮৭) ও তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আসামি মোঃ শফিকুল ইসলাম অন্তর (২৩) এর কাছ থেকে ১৪ (চৌদ্দ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামির পিতার নাম মোঃ জাহাঙ্গীর হোসেন খান এবং মাতার নাম মাজেদা বেগম। তিনি নলছিটি থানার ৩নং কুলকাঠি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বারইকরন গ্রামের বাসিন্দা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে গ্রেপ্তার করে নলছিটি থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৬/১৮১, তারিখ-১১/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনীর ১০ (ক) ধারায় মামলাটি দায়ের করা হয়।
পুলিশ জানায়, এ ধরনের অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
সর্বশেষ :
নলছিটিতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- ৫৮ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ














