ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার ‘শান্তি পর্ষদে’ পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১৫৯ পঠিত

নিজস্ব প্রতিবেদক, ১৮ জানুয়ারি ২০২৬,
ফলো করুন

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জানাজা অনুষ্ঠিত হয় দেইর আল–বালাহর আল–আকসা মার্টারস হাসপাতালে।
ফিলিস্তিনের গাজায় অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকে গঠিত ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদে’ পাকিস্তানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এ কথা জানিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, ‘গাজার শান্তি পর্ষদে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আমন্ত্রণ পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে গাজায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে পাকিস্তান যুক্ত থাকবে।’

গাজা যুদ্ধ বন্ধে গত বছরের সেপ্টেম্বরে ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেছিলেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয়। চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে কয়েক দিন আগে ‘শান্তি পর্ষদ’ গঠনের ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প নিজেকে এ পর্ষদের চেয়ারম্যান ঘোষণা করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুগন্ধা নদী দখল করে নির্মিত ৪ দোকান উচ্ছেদ, তৈরি হবে যাত্রী ছাউনি।

গাজার ‘শান্তি পর্ষদে’ পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প

আপডেট টাইম : ০৯:১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬