ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির পোনাবালিয়ায় পাঁচ খাল পুনঃখননে স্বস্তি কয়েক হাজার কৃষকের

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ পঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে দীর্ঘদিন পলি ও মাটিতে ভরাট হয়ে থাকা পাঁচটি খাল পুনঃখনন করায় স্বস্তি ফিরেছে কয়েক হাজার কৃষকের। বর্ষায় জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট দুই সমস্যারই সমাধান মিলবে বলে আশা করছেন তাঁরা।
দিয়াকুল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আওতাধীন দিয়াকুল ড্রেনেজ উপপ্রকল্পের মাধ্যমে মোট ১০.২৫ কিলোমিটার দৈর্ঘ্যের খালগুলো পুনঃখনন করা হয়েছে। এতে পানি চলাচল স্বাভাবিক হয়েছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, আগে বর্ষায় পানি দ্রুত নামত না এবং শুষ্ক মৌসুমে সেচের জন্য বাড়তি খরচ করতে হতো। এখন সেই ভোগান্তি কমবে।
সমিতির সভাপতি সাইদুর রহমান ও এলজিইডির সহকারী প্রকৌশলী সনজিৎ কুমার বলেন, খালগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও দখলমুক্ত রাখা জরুরি, যাতে সুফল দীর্ঘস্থায়ী হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুগন্ধা নদী দখল করে নির্মিত ৪ দোকান উচ্ছেদ, তৈরি হবে যাত্রী ছাউনি।

ঝালকাঠির পোনাবালিয়ায় পাঁচ খাল পুনঃখননে স্বস্তি কয়েক হাজার কৃষকের

আপডেট টাইম : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬