ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৭ বছরের পুরোনো ঝালকাঠি বাস টার্মিনাল এখন ‘থামার অযোগ্য’, নতুন আধুনিক টার্মিনালের আশা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৩১ পঠিত

মোঃ মিঠুন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলা বাস টার্মিনালে দীর্ঘ ৩৭ বছর ধরে কোনো আধুনিকায়ন বা দৃশ্যমান উন্নয়ন হয়নি। ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের জন্য এটি এখন চরম ভোগান্তির নাম হয়ে দাঁড়িয়েছে।
সামান্য বৃষ্টি হলেই পুরো টার্মিনাল এলাকা পানিতে তলিয়ে যায় এবং হাঁটু সমান কাদা জমে। বড় বড় গর্তের কারণে মালামাল বা ব্যাগ নিয়ে বাসে উঠতে গিয়ে যাত্রীদের পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটছে।
১৯৮৮ সালে ঝালকাঠি পৌরসভার মাত্র এক একর জমির ওপর নির্মিত এই টার্মিনালটিতে বিগত ৩৭ বছরে কোনো বড় ধরনের সংস্কার বা উন্নয়ন কাজ হয়নি। ফলে এটি এখন সম্পূর্ণ ‘বাস থামার অযোগ্য’ স্থানে পরিণত হয়েছে।
এই দুর্ভোগ দূর করতে সম্প্রতি আশাপ্রদ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২২ জুলাই ২০২৬ তারিখে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বিশেষ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সেখানে সিটিসিআরপি (CTCRP)-এর আওতায় ঝালকাঠি পৌরসভায় আধুনিক ও পরিবেশবান্ধব নতুন বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট এবং পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়।
ঝালকাঠির সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্ট সবাই এখন দাবি জানাচ্ছেন—কাগজে-কলমে থাকা এই নতুন আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা যেন আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুত বাস্তবে রূপ নেয়।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

৩৭ বছরের পুরোনো ঝালকাঠি বাস টার্মিনাল এখন ‘থামার অযোগ্য’, নতুন আধুনিক টার্মিনালের আশা

আপডেট টাইম : ১২:০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬