নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৪ নভেম্বর ২০২৬) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৮নং সিদ্ধকাঠি ইউনিয়নের তেওলা গ্রামের সৈয়দ বাবুল মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— তেওলা গ্রামের (৮নং ওয়ার্ড) মৃত সৈয়দ আজিজুল রহমানের ছেলে মোঃ জাহিদ (৩৫), সূর্য্যপাশা গ্রামের মোঃ কালাম হাওলাদারের ছেলে মোঃ অন্তু হাওলাদার (১৯) এবং মুন্সীগঞ্জের লৌহজং থানার কুড়িগাঁও গ্রামের মোঃ রুহুল আমিন তালুকদারের ছেলে মোঃ তুহিন তালুকদার (১৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় নলছিটি থানার এসআই (নিঃ) মোঃ হেমায়েত উদ্দিন সংগীয় ফোর্সসহ ‘মোবাইল-২২’ ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তেওলা এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
নলছিটি থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
সর্বশেষ :
নলছিটিতে ১৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৩:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- ২০ পঠিত
ট্যাগ :









