ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৩৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩৮ পঠিত

ঝালকাঠি সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় ননদের স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে।
গৃহবধূ দাবি করেছেন, আত্মরক্ষার জন্য এ কাজ করতে বাধ্য হয়েছেন। তার অভিযোগ, ননদ জামাই মিঠু মল্লিক (৪০) তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন এবং দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন।
ঘটনার সময় গৃহবধূর স্বামী (স্থানীয় উচ্চবিদ্যালয়ের শিক্ষক) স্কুলে ছিলেন। মিঠু মল্লিককে গুরুতর আহত অবস্থায় প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

আপডেট টাইম : ০৭:৩৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬