নিজস্ব প্রতিবেদকঃ
মো. আলিফ বিন কবির। একজন তরুণ, যার স্বপ্ন শুধু নিজের ক্যারিয়ার গড়া নয়; বরং অন্য তরুণদেরও সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা। বর্তমানে তিনি সাউথওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
শিক্ষাজীবনের শুরু থেকেই নেতৃত্ব, উদ্যোগ ও দক্ষতা উন্নয়নের প্রতি আগ্রহী আলিফ বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন নেতৃত্বমূলক দায়িত্ব পালনের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার প্রস্তুতি, গবেষণা, ডাটা অ্যানালিটিক্স ও উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। তরুণদের আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা ও উদ্যোগী চিন্তাধারা গড়ে তুলতে কাজ করছেন তিনি।
বিভিন্ন শিক্ষা, ক্যারিয়ার ও উদ্যোক্তা উন্নয়নমূলক আয়োজনে অতিথি বক্তা হিসেবেও অংশ নিয়েছেন; যার মধ্যে ‘Career in the Lifestyle Industry’ এবং ‘Shape Your Own Future in Entrepreneurship’ উল্লেখযোগ্য।
এই পথচলায় বাবা-মায়ের দোয়া ও সমর্থন তার অন্যতম বড় অনুপ্রেরণা। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষা, নেতৃত্ব ও ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখতে চান আলিফ। তার বিশ্বাস—সাফল্য শুধু নিজের জন্য এগিয়ে যাওয়ায় নয়, বরং অন্যদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করার মধ্যেই প্রকৃত সার্থকতা।
সর্বশেষ :
নিজেকে গড়ার পাশাপাশি অন্যদের এগিয়ে নেওয়ার প্রত্যয়
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৭:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- ৬৯ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ












