ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ছাত্রদলের উদ্যোগে রাস্তার পাশের জঙ্গল ও ময়লা-আবর্জনা পরিষ্কার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৪১ পঠিত

নলছিটি প্রতিনিধিঃ ৩০ আগস্ট:
নলছিটি উপজেলা ছাত্রদলের উদ্যোগে পীর মোয়াজ্জেম হোসেন সড়কের স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখের রাস্তার দুই পাশের জঙ্গল ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রাস্তার পাশের ড্রেনের উপরে থাকা গর্তে কাঠ বসিয়ে চলাচলের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে।
অদ্য রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছাত্রদলের নেতা-কর্মীরা এ সামাজিক কাজ সম্পন্ন করেন। তাদের এ উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।
ছাত্রদল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাস্তার দুই পাশে জঙ্গল ও ময়লা-আবর্জনা জমে স্থানীয়দের চলাচলে অসুবিধা হচ্ছিল। এছাড়া ড্রেনের গর্তগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপজেলা ছাত্রদলের নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা। স্থানীয়রা বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং সবাইকে পরিচ্ছন্নতা রক্ষায় উদ্বুদ্ধ করে।

ট্যাগ :

নলছিটিতে ইয়াবাসহ এক যুবক আটক

নলছিটিতে ছাত্রদলের উদ্যোগে রাস্তার পাশের জঙ্গল ও ময়লা-আবর্জনা পরিষ্কার

আপডেট টাইম : ০৭:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬