ঝালকাঠি সংবাদাতা- ০৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির আয়োজনে আজ সকালে ঝালকাঠি পৌর মিনি পার্কের সুগন্ধা নদীতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচিটি সকাল ৯:৩০ মিনিটে ঝালকাঠি পৌর মিনি পার্কে শুরু হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন, আহ্বায়ক, ঝালকাঠি জেলা বিএনপি, এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, প্রশাসক, ঝালকাঠি জেলা পরিষদ ও সদস্য সচিব, ঝালকাঠি জেলা বিএনপি,
অধ্যাপক এসএম এজাজ হাসান, সভাপতি, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি, মোঃ সেলিম গাজী, সাধারণ সম্পাদক, নলছিটি সদর উপজেলা বিএনপি, এ্যাডভোকেট মোঃ নাসিমুল হাসান, সভাপতি, ঝালকাঠি পৌর বিএনপি এবং মোঃ আনিসুর রহমান তাপু, সাধারণ সম্পাদক, ঝালকাঠি পৌর বিএনপি।
এছাড়া ঝালকাঠি জেলা বিএনপি, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি, ঝালকাঠি পৌর বিএনপি, নলছিটি উপজেলা বিএনপি, নলছিটি পৌর বিএনপি, ঝালকাঠি জেলা ছাত্রদল, ঝালকাঠি জেলা যুবদল, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ :
ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৩:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- ২৬ পঠিত
Signature: NlFi7HWFi7kFlYeLzFFqKHhgRQG4YgQ09G9/VGaQBu9P/bZWQnaXpsgH7+bl9g9RaH0e8TXXsocymoO2nZw9Wp9gRznKMYaYWgDLdyE/1rRe7hvXSlmeATYduBOVzA7WRKSj/aT7hPmeeaLKQhAcbFbf9JlgdE0TL396ai7rM56S6iuTxgWgKvYVydNZN55fL0XZZ9WEXp6EXGlqazrfVkklFfDJEu4w4YvthueA96YzqatUW301tZ+Dk7xQ5eJiNV/6iFGrLldBRkrcwDsDSOYs0nKBsBYY+v95gFD2gny7r6O1ofKX+RBDJ8KZOxuusKC2DLe9x3i+a4k9wyJFCz4gj9fuDSoU/hqLkPhDEPhrX5D0Kc2L6vc9LFw9GG70+gWkCwjHIL/6GS3fC4+jN/A5vwvtXHmPcEG6S20dHDfbdOtfuBqmtPICeSiWTTvOUPWBm6K75rBoaH4Y0adt1jj+2p0XiieRo5mcsurVUYrRv2JbOBi81MW1lSyM7dnldPz7zJ+CJT1iMCl5RAsBXyGxmfn9Hlnx9kfVFoxJgZquNW14cAkOvTUpDd2dSXkd7MUhuhP7yxrTzmOW5azvdBeNMnnCyhW5DrN3JnBwGDiwiOpbjtS7uHGTy+WWdrpOwf+LwMT8FxwDMfl0LupPWB8bcpKsXhYx9oqubYWsakPcm/SgYLC8WhS1iSH/i/PH7+mvzwhdAtMpFUmfTYznn/4lCAZDooNjm2o2nDx6bXplA7/tCzrIADCmYLztxgnORG7PA5czuGnRhT11994vd62pmxfmhoqSxl3ZU1wAdEC8Q+GamIbIflUOng0LzIkNmv+xf1gOOD8rLO0C8+63vbh6uiM0bRqr9Clo4fZ66Bp1RI1UVaY27NMVQL5w5ytppv5dGvtCm28UwREgQxpLmw31zgZmu7fHuD4aditGNhK/I5NTbkWB6UrZnJTkUb3qvlpJiJDHkht5qWC8njwt0OyAp/aAV83EkVGK+3SCzT8=
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ








