ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক গুরুতর আহত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৪২ পঠিত

নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে বরিশাল–পটুয়াখালী মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকায় ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যমুনা লাইন নামে একটি বাস বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে চালককে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত চালকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফু আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ট্যাগ :

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

নলছিটিতে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক গুরুতর আহত

আপডেট টাইম : ০৯:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬