নিজস্ব প্রতিবেদক, নলছিটি –
ঝালকাঠির নলছিটি উপজেলায় পবিত্র রমজান মাসের শেষ দিকে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিকদের সম্মান জানানো হয়েছে। নলছিটি উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজন।
অনুষ্ঠানটি ২০ মার্চ ২০২৬, রমজানের ৩০ তারিখে বাইপাস সড়কের কানন হোমসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি ২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।
নলছিটি উন্নয়ন ফোরামের চেয়ারম্যান অ্যাডভোকেট বি এম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সেক্রেটারি এ্যাড. আল আমিন।
ইফতারের পর দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, রমজানের বরকত, সাংবাদিকদের সুস্থতা ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং উপজেলার উন্নয়নমূলক কার্যক্রমে তাদের সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
নলছিটি উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মোহসীন এ আয়োজনের প্রশংসা করে বলেন, এটি তাদের কাজের প্রতি সম্মান ও উৎসাহ যোগায়। অনুষ্ঠানে উপস্থিত সকলে রমজানের শিক্ষা বাস্তবায়ন করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
নলছিটি উন্নয়ন ফোরাম নিয়মিতভাবে উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
সর্বশেষ :
নলছিটিতে নলছিটি উন্নয়ন ফোরামের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৭:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- ৭৪ পঠিত
ট্যাগ :










