ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ড. জিয়াউদ্দিন হায়দার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৫৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩৮ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌরসভার শ্মশানঘাট এলাকায় সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এই সহায়তা প্রদান করেন। সামাজিক সংগঠন হিউম্যান অ্যাকর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস)-এর সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, ভোজ্য তেলসহ জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ড. জিয়াউদ্দিন হায়দার ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।
উল্লেখ্য, সোমবার (৬ এপ্রিল) দুপুরে শ্মশানঘাট এলাকার ঘনবসতিপূর্ণ অঞ্চলে আগুন লেগে একাধিক বসতঘর ভস্মীভূত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েক মিনিটের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছে। ড. জিয়াউদ্দিন হায়দারের এই উদ্যোগ তাদের জন্য সাময়িক স্বস্তি এনেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত, নেতাকর্মীরা উচ্ছ্বাসে উদ্বেলিত।

ঝালকাঠিতে শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ড. জিয়াউদ্দিন হায়দার

আপডেট টাইম : ০৮:৫৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬