ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে গৃহবধূ শিরিন হত্যার বিচার দাবিতে নলছিটিতে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৬০ পঠিত

নলছিটি প্রতিনিধি।।
বরিশালের চাঁদমারীতে স্বামীর বাসা থেকে গৃহবধূ শিরিন আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার।
মঙ্গলবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ডে এ মানববন্ধন হয়।
বক্তব্যকালে শিরিনের বাবা শাহ আলম মোল্লা, মা নাজমিন বেগম ও ভাই জাহিদুল ইসলামসহ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বিয়ের পর থেকে স্বামী এনামুল হক শাহিন ও শ্বশুরবাড়ির লোকজন শিরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। তাঁরা দাবি করেন, শিরিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই শিরিনের মরদেহ উদ্ধারের পর তার বাবা স্বামী শাহিন, শাহিনের বোন খাদিজা ও নানী ফিরোজা বেগমের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। পুলিশ শাহিনকে গ্রেপ্তার করেছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ :

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বরিশালে গৃহবধূ শিরিন হত্যার বিচার দাবিতে নলছিটিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৮:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬