ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নার্সিং শিক্ষায় আন্তর্জাতিক মান না মানলে কলেজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা- ডা. জিয়াউদ্দিন হায়দার।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০১:০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩২ পঠিত

ন্যাশনাল ডেস্ক :
ফিলিপাইন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, যত্রতত্র গড়ে ওঠা নার্সিং ও মেডিকেল কলেজগুলো সরকারি নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ফিলিপাইনের আদলে দেশের নার্সিং শিক্ষার মান উন্নয়নে এডিবির প্রায় ১৫০ মিলিয়ন ডলারের সহায়তায় একটি মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হচ্ছে। এর আওতায় ৭৩টি সরকারি নার্সিং কলেজ আধুনিকায়ন করা হবে। তিন বছরের ডিপ্লোমা কোর্সকে ব্রিজিং প্রোগ্রামের মাধ্যমে চার বছরের ব্যাচেলর ডিগ্রিতে উন্নীত করা হবে।
বেসরকারি কলেজগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আন্তর্জাতিক মান অর্জন করতে হবে। ব্যর্থ হলে তারা ডিগ্রি দিতে ও নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। সরকার আগামী কয়েক বছরে দক্ষ নার্স তৈরি করে আন্তর্জাতিক শ্রমবাজারে রপ্তানি বাড়ানোর এবং সরকারি হাসপাতালে নার্স-মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছে।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

নার্সিং শিক্ষায় আন্তর্জাতিক মান না মানলে কলেজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা- ডা. জিয়াউদ্দিন হায়দার।

আপডেট টাইম : ০১:০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬