ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সমাবেশে বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি তুলে ধরলেন ড. এসএম জিয়াউদ্দিন হায়দার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৩৬ পঠিত

বিশেষ প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এসএম জিয়াউদ্দিন হায়দার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সমাবেশে (World Health Assembly) বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
সমাবেশে ড. জিয়াউদ্দিন হায়দার বাংলাদেশ সরকারের স্বাস্থ্যখাতে চলমান সংস্কার কর্মসূচি, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণ, পুষ্টি উন্নয়ন কার্যক্রম, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার প্রসার এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা (Universal Health Coverage) নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন এবং ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড ব্যবস্থাপনার মাধ্যমে সেবা ব্যবস্থাকে আরও দক্ষ ও স্বচ্ছ করার প্রচেষ্টা চলছে।
এছাড়া পুষ্টি কার্যক্রমের মাধ্যমে শিশু ও নারীদের অপুষ্টি দূরীকরণে সরকারের অব্যাহত প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সমাবেশে বাংলাদেশের এই অংশগ্রহণ দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের আন্তর্জাতিক স্বীকৃতি ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু মোকাবিলায় গুরুত্বপূর্ণ আলোচনা সভা

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সমাবেশে বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি তুলে ধরলেন ড. এসএম জিয়াউদ্দিন হায়দার

আপডেট টাইম : ১২:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬