আন্তর্জাতিক ডেস্কঃ
আক্রা, ঘানা | ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘানার রাজধানী আক্রায় আজ শুরু হয়েছে Micronutrient Forum (MNF)-এর ৭ম Global Conference। ঘানার ভাইস প্রেসিডেন্ট প্রফেসর নানা জেন ওপোকু-আগেম্যাং সম্মেলন উদ্বোধন করেন। ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলমান এবারের সম্মেলনের প্রতিপাদ্য “Nutrition at the Frontiers of a Changing Environment”। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পুষ্টি, জনস্বাস্থ্য, খাদ্যব্যবস্থা ও উন্নয়ন খাতের গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী এবং বাস্তবায়নকারীরা সম্মেলনে অংশ নিচ্ছেন।
সম্মেলনের উদ্বোধনী প্যানেলে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হাসান। প্যানেলটি সঞ্চালনা করেন Micronutrient Forum-এর Board Chair ড. শন বেকার। আলোচনায় ড. হাসান মূলত প্রাথমিক স্বাস্থ্যসেবাকেই Primary Health Care (PHC)-এর সঙ্গে পুষ্টিসেবা কীভাবে কার্যকরভাবে একীভূত করা যায়—এই গুরুত্বপূর্ণ প্রশ্নের ওপর বক্তব্য রাখেন।
ড. হাসান বলেন, পুষ্টিকে স্বাস্থ্যব্যবস্থার মূলধারায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বিশুদ্ধ প্রয়োজনীয় বৈজ্ঞানিক প্রমাণ ও কার্যকর পুষ্টি হস্তক্ষেপ সম্পর্কে আরও ঘাটতি নেই। এখন মূল চ্যালেঞ্জ হলো এই জ্ঞানকে শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বিশেষ করে মাতৃ ও শিশুস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার বিভিন্ন কনটেক্সটে হিসেবে যেন সমন্বিত PHC ব্যবস্থার অংশ হিসেবে বাস্তবায়ন করা যায়।
বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য খাত সংস্কারের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে চিকিৎসাকেন্দ্রিক (treatment-focused) ব্যবস্থা থেকে প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক (prevention and health-promotion focused) ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে। এই রূপান্তরের অন্যতম উদ্যোগ হলো প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে পুষ্টি, মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য এবং অন্যান্য প্রতিরোধমূলক সেবার কার্যকর সমন্বয় নিশ্চিত করা।
তিনি বলেন, অপুষ্টি প্রতিরোধ করতে হলে অসুস্থ হওয়ার পর চিকিৎসার ওপর নির্ভরশীল থাকা যাবে না। গর্ভধারণের আগে ও গর্ভকালীন সময়ে নারীর পুষ্টি, শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি, খাদ্য নিরাপত্তা, সঠিক খাদ্যজ্ঞান এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক সেবাকে একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার মাধ্যমে একই ধারায় মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
ড. হাসান বিশেষভাবে উল্লেখ করেন, বাংলাদেশে শিশুদের মাঝে stunting এবং মাতৃ অপুষ্টি কমাতে হলে পুষ্টিকে কোনো পৃথক প্রোগ্রাম বা কম্পার্টমেন্ট হিসেবে নয়, বরং নিয়মিত জনস্বাস্থ্য ও প্রাথমিক স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এ কারণেই বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে প্রতিরোধমুখী করার চলমান উদ্যোগ পুষ্টি উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নতুন স্বাস্থ্য খাতে টেকসই অগ্রগতির জন্য শুধু নতুন প্রোগ্রাম তৈরি করলেই হবে না; প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার, পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন এবং এমন একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা, যা প্রমাণভিত্তিক পুষ্টি কার্যক্রমকে জনগণের কাছে ধারাবাহিকভাবে পৌঁছে দিতে সক্ষম।
চার দিনব্যাপী MNF ২০২৬ সম্মেলন পুষ্টি, খাদ্যব্যবস্থা, জলবায়ু পরিবর্তন, অর্থায়ন, প্রযুক্তি এবং স্বাস্থ্যব্যবস্থা পরিবর্তন বাস্তবায়ন অপুষ্টি মোকাবিলায় নতুন বৈজ্ঞানিক প্রমাণ, নীতি ও বাস্তবায়ন অভিজ্ঞতা নিয়ে আলোচনা হচ্ছে। সম্মেলনটিতে প্রায় ১,৫০০ অংশগ্রহণকারী যোগ দেওয়ার কথা রয়েছে, যার একটি উল্লেখযোগ্য অংশ আফ্রিকা এবং অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশের প্রতিনিধিরা করছেন।
সর্বশেষ :
মাইক্রোনিউট্রিয়েন্ট ফোরামের ৭ম বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় পুষ্টি সংযুক্তির উদ্যোগ তুলে ধরলেন ড. জিয়াউদ্দিন হাসান।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৫:৪৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- ৪২ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

















