ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে মাদকসহ দুই যুবক গ্রেফতার, উদ্ধার ৫০ গ্রাম গাঁজা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ পঠিত

নলছিটি প্রতিনিধি:
নলছিটি উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত প্রায় ১২টা ২০ মিনিটের দিকে দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট সংলগ্ন শহিদ মিয়ার অটো গ্যারেজের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন—দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আলী হোসেন হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান (২২) এবং একই এলাকার মো. কালু গাজীর ছেলে মো. মেহেদী গাজী (২৩)।
নলছিটি থানার এসআই (নিঃ) রুম্মান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ওই দুই যুবককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

রিয়াজুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের তীব্র প্রতিবাদ

নলছিটিতে মাদকসহ দুই যুবক গ্রেফতার, উদ্ধার ৫০ গ্রাম গাঁজা

আপডেট টাইম : ০৯:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬