ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে লঞ্চঘাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো দোকানপাট

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:১৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৬ পঠিত

নলছিটি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে নদী তীরবর্তী সরকারি জায়গায় গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ দোকানঘর ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর প্রশাসক ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতিক কুমার কুন্ডের নেতৃত্বে এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিচুর রহমান খান হেলাল। স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, নলছিটি লঞ্চঘাটের আশপাশের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছিল। এতে লঞ্চঘাটে আসা যাত্রী সাধারণের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল এবং ঘাটের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছিল। অবৈধ এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা ও নোটিশ দেওয়া হলেও দখলদাররা তা অমান্য করে আসছিল। অবশেষে আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ যৌথভাবে এ উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানে লঞ্চঘাট সংলগ্ন অবৈধভাবে গড়ে ওঠা সবকটি দোকানঘর গুঁড়িয়ে দিয়ে সরকারি জায়গা সম্পূর্ণ অবমুক্ত করা হয়।অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক প্রতিক কুমার কুন্ড জানান, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। জনস্বার্থে এবং লঞ্চঘাটের পরিবেশ সুন্দর রাখতে এই অভিযান চালানো হয়েছে। বারবার সতর্ক করার পরও যারা জায়গা খালি করেনি, তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও ব্যাহত থাকবে।অভিযান চলাকালে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে যায় এবং সাধারণ মানুষ প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেবাচিম হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা: ডা. জিয়াউদ্দিন হায়দার

নলছিটিতে লঞ্চঘাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো দোকানপাট

আপডেট টাইম : ০২:১৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬